‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
সোমবার (১২ অক্টোবর) আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা, নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর সুস্থ বিকাশ ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









