‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সাংবাদিক আখতারুজ্জামান। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, এটি প্রতিরোধে পরিবার ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তারা একদিন বিশ্বজয় করবে।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









