স্বাবলম্বী পরিবার গঠন এবং পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সিরাজগঞ্জের তাড়াশে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
প্রেস কনফারেন্সে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান লিখিত বক্তব্য প্রদান করেন ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন। এ সময় তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা.) মো. হাফিজুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে মঙ্গলবার থেকে উপজেলার তাড়াশ সদর, নওগাঁ ও মাধাইনগর ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহসংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এ উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









