নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে সাধারণ জ্ঞান ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের একশিং তাড়াই দারুল উলুম ইসলামিয়া কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সদস্য কাওসার আহমেদ, মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান কাসেমী, শিক্ষক ও কলামিস্ট আব্দুল আজিজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাদিকুল ইসলামসহ অনেকে।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









