আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ধামরাই থানা-পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাপ্রহরী নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









