বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চলন্ত ট্রেন থেকে কনডেন্সার কয়েল চুরি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

চলন্ত ট্রেন থেকে কনডেন্সার কয়েল চুরি

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ এবং ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। সকাল ১০ টা ৫০ মিনিটে ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামত না করে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল  ১১টা ৪০ মিনিটে আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বৈদ্যুতিক বিভাগের একজন কর্মী জানান, বর্তমানে প্রায়ই এসব চুরির ঘটনা ঘটছে। কনডেন্সার কয়েলগুলো চলন্ত ট্রেনে উঠে চুরি করা হচ্ছে।

মনিরুজ্জামান/ব্রাহ্মণবাড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.