ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে নলছিটি থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের দায়িত্ব নেবে এবং সুনাগরিক হিসেবে ভূমিকা রাখবে। তাই কোনোভাবেই মাদকের ভয়াল থাবায় জড়ানো যাবে না।’’
তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে, বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ হলে শুধু নিজের ভবিষ্যৎই ধ্বংস হবে না, বরং সমাজের বোঝা হয়ে থাকতে হবে।’’
সরকারি নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









