চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ সাদা পাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় অভিযান চালায়। এ সময় দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবির ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব আলামত আমবাগানে মজুত করেছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









