চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগুনে একটি বিস্কুট কারখানার বিস্কুট, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত তিনটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে চুল্লি বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি শুক্রবার পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি কারখানার মালিক মো. আব্দুস সাত্তারকে (ভাদু) খোঁজখবর নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দা ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









