মুন্সীগঞ্জের শ্রীনগরে ল্যাপটপ ও প্রিন্টার দিয়ে ঘরে বসে জাল নোট তৈরির অভিযোগে শ্রাবন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে দিকে উপজেলার ভাগ্যকুলের মান্দ্রা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি দল মান্দ্রা এলাকার মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুজিবুর রহমানের ছেলে শ্রাবনকে একটি কক্ষে ল্যাপটপ ও প্রিন্টার দিয়ে জাল নোট তৈরির সময় আটক করা হয়। তার কাছ থেকে ২০০ টাকার এক হাজার জাল নোট উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়, নির্দিষ্ট অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন শ্রাবন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









