সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সঙ্গে গোলাপগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা হয়।
সভায় প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদের দিপু এবং সদস্য ফখরুল ইসলাম সাকিল উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যদের ঐক্য দেশবাসীর প্রশংসা পেয়েছে। উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে তারা উপজেলাকে আরও এগিয়ে নিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিকেরা দেশের উন্নয়নের অংশীদার। তাদের লেখনীর মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে আসে। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। যেসব ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ও সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন।
মতবিনিময় সভায় গোলাপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গোলাপগঞ্জ চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসন, অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রেস ক্লাবের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালন এবং গোলাপগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









