রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ী সীমান্ত এলাকায় বিজিবির দুটি পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহমদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত বছির আহমদ উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে  এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল বছির আহমদকে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়।

এরআগে, একই অভিযানিক দল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

আটককৃত রোহিঙ্গা নাগরিককে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

সাঈদ/নাইক্ষ্যংছড়ি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.