মুন্সীগঞ্জের শ্রীনগরে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে আট জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রীনগর অংশের পদ্মা নদীতে শ্রীনগর ও লৌহজং উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান আট জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন সুরক্ষায় এ অভিযান চালানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









