বগুড়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরা নিজেদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক মতবিনিময়ে অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ কবীর রানা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বিএফইউজের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু এবং নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু, ফেরদৌসুর রহমান, আব্দুল হাকিম, আইনুর ইসলাম, আব্দুল মজিদ ও মির্জা দুলাল শাহ সাব্বিরসহ স্থানীয় সাংবাদিকেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









