চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর রহমানকে (৩৪) ঢাকার ভাটারা এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় এনজিও মধুমতির আইটি কর্মকর্তা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশের সহায়তায় গোমস্তাপুর থানা-পুলিশের একটি দল তাকে আটক করে। মিজানুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম (মিরাপুর) এলাকার ইমরান আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মিজানুর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। থানায় যোগদানের পর পরোয়ানাগুলো তামিলের উদ্যোগ নেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, শনিবার মিজানুরকে গোমস্তাপুর থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









