বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ।
সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তাঁরা তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









