ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএফপি সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করেছে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ সার জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এক ট্রাক সরকারি সারসহ সারের ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করা হয়।
আটক সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত একজন পুরাতন সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচলের সময় স্থানীয়রা আটকে দেয়। এতে ডিলারের পক্ষে একটি কুচক্রী মহল বিষয়টি ধামাচাপার চেষ্টা চালায়। কিন্তু উত্তেজিত জনতা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। ততক্ষনাত খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার বোঝাই একটি ট্রাক, হেলফার ও সারের ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়। সার বোঝাই ট্রাকটি ভাঙ্গা থেকে অন্যত্র পাচারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সারের ডিলার বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারের ডিলার ও ট্রাকের হেলপারকে সারবোঝাই ট্রাকসহ থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার বোঝাই একটি ট্রাক, হেলফার ও সারের ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়। সার বোঝাই ট্রাকটি ভাঙ্গা থেকে অন্যত্র পাচারের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারের ডিলার ও ট্রাকের হেলপারকে সারবোঝাই ট্রাকসহ থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এ প্রসঙ্গে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে যতোটুকু জানতে পেরেছি রাতের আধারে ট্রাকে করে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাক বোঝাাই সার জব্দ ও সারের ডিলারকে আটক করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সারের ডিলার বাতিল করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









