বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে তল্লাশি, গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে তল্লাশি, গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার (বর্তমানে শেরে বাংলা থানা আগারওগাও) মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) অপরজন রংপুর জেলার রংপর সদর উপজেলার মৃত মোহাম্মদ আলী মো. শাহাজুল ইসলাম(৪৭)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাদায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.