লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৩০ অক্টোবর) সংগঠনটির দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসুর সাবেক নেতা ফাতেমা তাসনিম জুমা।
এ সময় নেতাকর্মীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দেশে চলমান হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জুলাই সনদ বাস্তবায়ন।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে হত্যাকাণ্ড বন্ধ ও দাবিগুলো বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









