নিত্য প্রয়োজনীয় মালামাল, কাঁচামাল পরিবহনসহ বিভিন্ন পণ্য সামগ্রী আনা-নেওয়ার করতে একদিনের জন্য রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ শিথিল করেছে আন্দোলনকারীরা। তৃতীয় দফা অবরোধ চলাকালীন নবম দিন শেষে একদিনের জন্য অবরোধ শিথিলের এ ঘোষণা দেয় তারা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে আটটায় এক ভিডিও বার্তায় অবরোধ শিথিলের তিনি এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
তিনি জানান, রবিবার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। পরদিন সোমবার থেকে আবারো অবরোধ চলমান থাকবে।
দুই সংগঠনের নেতারা জানিয়েছেন, পাহাড়ী সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দান পালনের সময় বৌদ্ধ ভিক্ষুদের চলাচলের সময় গাড়ী প্রবেশে সুযোগ দেয়া হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুাভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









