রাজশাহীর চারঘাট উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ১২টি কলেজের সামগ্রিক ফলাফলে দেখা গেছে হতাশার চিত্র। মোট ১ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০৬ জন। সামগ্রিক পাসের হার ৪২ দশমিক ৭৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে সরদহ সরকারি কলেজ। প্রতিষ্ঠানটিতে ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬১ জন। পাসের হার ৬৮ দশমিক ১৫ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ১৩ জন শিক্ষার্থী। ফলাফলে উপজেলার অন্যান্য কলেজের তুলনায় এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সারদা মহিলা কলেজ। প্রতিষ্ঠানটিতে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ জন। পাসের হার ৫৬ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৮ দশমিক ৮৪ শতাংশ।
শলুয়া ডিগ্রি কলেজের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৮৬ শতাংশ। চারঘাট মহিলা কলেজে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৫ জন। পাসের হার ৪১ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে, উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে বড়াল আদর্শ মহিলা কলেজে। প্রতিষ্ঠানটিতে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬ জন। পাসের হার ১৮ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া ইউসুফপুর মহাবিদ্যালয়, রাওথা কলেজ, ডাকড়া ডিগ্রি কলেজ ও এম এ হাদি কলেজে পাসের হার ৩০ শতাংশের নিচে রয়েছে।
কলেজভিত্তিক ফলাফল
ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজে ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৭ শতাংশ।
সরদহ সরকারি কলেজে ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬১ জন। পাসের হার ৬৮ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন।
এম এ হাদি কলেজ, চারঘাটে ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৮ জন। পাসের হার ২৯ দশমিক ৪৪ শতাংশ।
চারঘাট মহিলা কলেজে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৫ জন। পাসের হার ৪১ দশমিক ১৮ শতাংশ।
ডাকড়া ডিগ্রি কলেজে ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬ জন। পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।
রাওথা কলেজে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ২৭ দশমিক ৫২ শতাংশ।
শলুয়া ডিগ্রি কলেজে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৮৬ শতাংশ।
নন্দনগাছি ডিগ্রি কলেজে ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৫ জন। পাসের হার ৩২ দশমিক ৩৩ শতাংশ।
শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৪ শতাংশ।
বড়াল আদর্শ মহিলা কলেজে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ জন। পাসের হার ১৮ দশমিক ৭৫ শতাংশ।
সারদা মহিলা কলেজে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ জন। পাসের হার ৫৬ দশমিক ৭৬ শতাংশ।
ইউসুফপুর মহাবিদ্যালয়ে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। পাসের হার ২৫ দশমিক ৭১ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









