শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খানসামায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

খানসামায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে অর্চনা রায় (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন-এর দুবলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা রায় ওই গ্রামের পরিমল রায়ের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের ধারে আরও দুই শিশুর সঙ্গে খেলছিল অর্চনা। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর এক শিশুর মা নিজের সন্তানকে খুঁজতে গিয়ে অর্চনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রানীরবন্দর বাজার-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দুপুরে তিন শিশু একসঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.