শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুফাইয়িত হোসেন (৪) মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নানা বাড়িতে বেড়াতে এসে বোয়ালমারি গ্রামে অবস্থান করছিল রুফাইয়িত। শনিবার সকালে বাড়ির পাশের একটি গর্তের কাছে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গর্তের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিক/চুয়াডাঙ্গা/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.