দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হিলি আইসিপি বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন এলাকায় ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









