রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার দারুশা মাছের আড়তসংলগ্ন এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. মাহাবুব হাসান। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া করেন ইসলামী ফাউন্ডেশন রাজশাহীর শিক্ষক মাওলানা মো. জোনায়েদ জিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে জেলার ক্ষুদ্র মৎস্যজীবীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারবে। মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় স্থানীয় মৎস্যজীবী, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









