বুধবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জেলা এলজিইডির আওতায় কটিয়াদী হেডকোয়ার্টার থেকে পিরিজপুর জিসি ভায়া অড়িয়াধর পর্যন্ত বিস্তৃত জালালপুর-লোহাজুরি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হবে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
সড়কটি উন্নয়ন করা হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিঞা, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইহতেশামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর, আতিকুর রহমান আতিক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাঈনুল হক মেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









