বিরাট কোহলি ব্যাট হাতে নামলেই কোনও না কোনও রেকর্ড তৈরি হয়। আজও তার ব্যতিক্রম হল না। নতুন রেকর্ড গড়লেন কোহলি।
বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে তিন নম্বরে নেমে ১৩ হাজার রান করলেন তিনি। আর কোনও ব্যাটারের এই কীর্তি নেই।
বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে এই রেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১২ রান। নিজের ইনিংসের ১৩তম বলেই এই নজির গড়েন কোহলি। বৃহস্পতিবার তার জন্মদিন। তার আগের দিন নতুন কীর্তি গড়লেন তিনি।
এক দিনের ক্রিকেটে বরাবর তিন নম্বরে নামেন কোহলি। এই পজিশনে তিনি যে কতটা শক্তিশালী, তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। মাত্র ২৫১তম ইনিংসে ১৩ হাজার রান হয়ে গেল কোহলি। এই পজিশনে তার ৪৮টি শতরান এবং ৭০টি অর্ধশতরান রয়েছে।
এই পজিশনে যারা খেলেন তাদের অনেকের ১০ হাজার রানই নেই। কোহলির সেখানে ১৩ হাজার রান পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার রিকি পন্টিংয়ের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন ১২,৬৬২ রান নিয়ে। আর কোনও ব্যাটারের ১০ হাজারের উপর রান নেই।
তিনে থাকা শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার রয়েছে ৯,৭৪৭ রান, চারে থাকা জাক কালিসের রয়েছে ৭,৭৭৪ রান। এরপর রয়েছেন কেন উইলিয়ামসন (৬,৫০৪), বাবর আজম (৬,০৫৪) এবং জো রুট (৫,৫২৫)। এর মধ্যে বাবর ও রুট এখনও ক্রিকেট খেলেন। তবে কোহলির থেকে তারা অনেক পিছিয়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









