দিনাজপুরের পার্বতীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২) উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২) উদ্বোধন করেন ।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শাদো, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক, পার্বতীপুর যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, অধ্যাপক ফয়জুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও খেলোয়াড়বৃন্দ।
ইউএনও বলেন, ‘‘বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায় এবং বিভিন্ন ইভেন্ট থেকে যেসব ক্রীড়াবিদ অসাধারণ নৈপুণ্য দেখাবে সরকার তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









