“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই স্লোগানকে সামনে রেখে দেশের তরুণ খেলোয়াড়দের ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত দেশব্যাপী মেগা টুর্নামেন্ট নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করার পর আত্রাইয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। পরে বালক ও বালিকাদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা পরিচালনা কমিটির নবনিযুক্ত আহ্বায়ক ও ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









