তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তৃণমূল থেকে নতুন খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ডিমলা উপজেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম সোহাগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ফুটবলসহ বিভিন্ন খেলায় শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









