কক্সবাজারের মহেশখালী উপজেলার কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় স্ক্র্যাপ ব্যবসায়ী আমান উল্লাহ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শাপলাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ।
নিহত আমান উল্লাহ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরখুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় জানতে সহায়তা চাওয়া হয়। পরে নাম-পরিচয় শনাক্ত করেন স্বজনেরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, ‘‘নিহত আমান উল্লাহর মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









