রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তার বেডরুমের জানালার গ্লাস ভেঙে যায় এবং দেওয়ালে চারটি ছিদ্রের চিহ্ন দেখা যায়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ জানান, তারাবীর নামাজ শেষে তিনি বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলা থেকে পরপর চারটি বিকট শব্দ শুনতে পান। উপরে গিয়ে তিনি বেডরুমের জানালার গ্লাস ভাঙা এবং দেয়ালে ছিদ্র দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 

ফয়সাল/গোপালগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.