গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান শেখ, সাংবাদিক মিজানুর রহমান বুলু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় এই দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণু পদ মজুমদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









