রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মারফত আলী।
এ সময় আরও বক্তব্য দেন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. তারজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা ও শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন প্রমুখ।
আবদুল মতিনের সুন্দর ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









