সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা মড়লপাড়া গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গতকাল
শনিবার (৭ নভেম্বর) ভোর রাত পাঁচটার দিকে কামাল মিয়া (৫৫) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকাবাসীর কাছে এ উপজেলার মাদক সম্রাট হিসেবে পরিচিত।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উপজেলার সদর ইউনিয়নেরড় ধর্মপাশা মড়লপাড়া গ্রামের মাদকব্যবসায়ী কামাল মিয়া এই উপজেলার কুখ্যাত মাদকব্যবসা বা মাদক সম্রাট হিসেবে জনশ্রুতি রয়েছে। ধর্মপাশা থানায় চলতি বছরে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি হিসেবে তাকে শনিবার নিজ বসতঘরের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছ। তার বিরুদ্ধে ধর্মপাশাসহ আশপাশের বিভিন্ন থানায় মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে আরও নয়টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









