ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছরী ও শফিকুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









