বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় পৌর এলাকার সরকারপাড়া কাজীবাড়ি থেকে র্যালিটি বের হয়। পরে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাত হোসেন পল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









