নাজিবুল্লাহ বেতানির জোড়া গোলে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে পাকিস্তান।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে ৩-০ গোলের জয় তুলে নিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যাককিয়েল অরুন আবদুল্লাহ।
এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি পাকিস্তান। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। এরই ধারাবাহিকতায় দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিবুল্লাহ বেতানি। এতে ম্যাচে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় পাকিস্তান।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন বেতানি। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি পাকিস্তানের ব্যবধান ৩-০ করেন তিনি। ফলে বিরতিতে স্বস্তিদায়ক অবস্থানে থেকেই মাঠ ছাড়ে পাকিস্তান।
অন্যদিকে আক্রমণে ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয় মালদ্বীপ। পাকিস্তানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে তেমস কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ বাঁশি পর্যন্ত তিন গোলের ব্যবধান ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









