বরিশালের গৌরনদীতে ওরছে আউলিয়া ও সুন্নি মহাসমাবেশ, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা ও হিজবুর রাসুল (সা.) কমিটির গৌরনদী উপজেলা শাখা এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল সদর উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও হাজীগঞ্জ দরবার শরিফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি আবু বকর আজমী ও মাওলানা আব্দুল্লাহ আল-মাওদুদ ইউসুফি।
এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার, হিজবুর রাসুল (সা.) কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার, বাবুল হাওলাদার, কাজী আবুল খায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









