রাজবাড়ীতে শেখ হাসিনার ‘প্রত্যাবর্তনকে স্বাগত’ এবং আগামীকালের ‘লকডাউন’ সফল করার আহ্বানে একটি মশাল মিছিল ভাইরাল হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মশাল মিছিলের ভিডিওটি ভাইরাল হয়।
এ সময় মশাল হাতে মিছিল কারীদের বলতে শোনা যায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু;। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ১০ তারিখের হরতাল, সফল হোক সফল হোক। হক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
এদিকে রাত ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক তার ফেসবুক আইডিতে ‘দেশ বাঁচাতে প্রয়োজন-শেখ হাসিনার প্রত্যাবর্তন’ পোস্ট দিয়ে মশাল মিছিলের ওই ভিডিও আপলোড করেছেন।
ভিডিওটির নিচে লিখেছেন জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক-এর পক্ষ থেকে রাজবাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্বাগত মিছিল।
এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মশাল মিছিলের একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কোথায় হয়েছে সেটি জানা যায় নাই। নূরে আলম সিদ্দিকীর বাড়ী কালুখালীতে, ওই এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাছাড়া রাজবাড়ী পুলিশ তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









