নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার। বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগরসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বিক্ষোভ ও সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শেখ ফরিদ, বাপ্পি ও মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









