রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সাবেক সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে তারা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসক ও শিক্ষার্থীরা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু করেন। এ সময় তাদের মারধরের চেষ্টার ঘটনাও ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, দুই ছাত্রলীগ নেতা পরিচালকের কক্ষে বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









