জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
জানা গেছে, ওই সময় হাসিব আল ইসলাম একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। তার সঙ্গে একজন নারীও ছিলেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে তাকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা অবস্থায় একদল ব্যক্তি তার পথ আটকে হামলা চালাচ্ছে।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









