ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৮ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পীরগঞ্জ থানা-পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার জগথা গ্রামের মান্নানের দুই ছেলে মানিক ও জসিম, নুর মোহাম্মদের ছেলে আলম, আইয়ুব আলীর ছেলে নয়ন আলী, মৃত মোবারক আলীর ছেলে জাহিদুল ইসলাম (জাহিদ) ও মৃত মমতাজ আলীর ছেলে মো. সমসের আলী। এ ছাড়া রঘুনাথপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে সোহেল রানা ও নুর হোসেনের ছেলে আকাশকেও গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, ‘‘মাদকবিরোধী অভিযানে ৮ তরুণকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









