সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রূপান্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হাসান উদয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে পানি ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা ও আইন-কানুন তুলে ধরেন।
গুফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় আয়োজিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কো-অর্ডিনেটর (এসডিএল) মো. আলম চৌধুরী।
এ ছাড়া ইউওএমও মো. শোকর আলীসহ কমিটির সদস্যরা বক্তব্য দেন। সভায় কমিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








