ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. সোহাগ মিয়াকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে রাসেল ও মহিদুল মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন, মাটিকাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








