রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে রাস্তা নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ জখম ৫, গ্রেপ্তার ২

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম

দুমকিতে রাস্তা নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ জখম ৫,  গ্রেপ্তার ২

পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাকা সড়কে দুপুর আনুমানিক ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), মো. সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও মোসা. শাম্মী (২০) সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভুক্তভোগীরা ওই স্থান অতিক্রম করার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহতরা হলেন নজরুল ইসলাম (২৮), সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও সাইদুর রহমান মুসা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সাফিয়া বেগমের ডান বাহু, কপাল ও বাম কবজিতে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ও রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সাফিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৭, তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-৯)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পর পরই দুমকি থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। তৎপরতার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামি ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যেই আমরা মূল দুই আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বর্তমানে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত সতর্কাবস্থা বজায় রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.