রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নবনির্বাচিত স্থানীয় এমপির নির্দেশ

গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযান, ২৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযান, ২৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নবনির্বাচিত বিএনপি দলীয় স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের সালটিয়া বাজারের প্রায় ৬০ শতাংশ খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযার চালানো হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আমির সালমান রনি নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচ্চু উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সালটিয়া বাজারের বেদখল হওয়া জায়গা পরিদর্শন করেন এবং দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

জানা গেছে, সালটিয়া বাজার উপজেলার সবচেয়ে বড় হাট। দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় নানান রকম পণ্য নিয়ে হাটে আসা কৃষক-জেলেদের ভোগান্তির শিকার হতে হয়। পণ্য বিক্রি করতে আসা কৃষকদের সালটিয়া বাজারের আশেপাশের রাস্তায় হাট বসাতে হয়। এতে শহরবাসীদের ভোগান্তির শেষ থাকে না।
উপজেলা প্রশাসন জানায়, পৌর শহরের সালটিয়া বাজরের প্রায় ৬০ শতাংশ সরকারি জায়গা বহু বছর ধরে অবৈধ দখলে ছিল। অবৈধ দখলদারার সে জমিতে অফিস ঘরসহ প্রায় ৪০টি উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে রাখে। বুধবার অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়।

সহকারি কমিশনার (ভূমি ) আমির সালমান রনি বলেন, স্থানীয় মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত হাটের সরকারি সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার উপর হাট বসে। ট্র্যাফিব জ্যাম সালটিয়া হাটের নিত্যসঙ্গী। যার কারনে অভিযান পরিচালনা করে জায়গাটি খালি করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএন আব্দুল্লাহ আল মামুন বলেন, এ উচ্ছেদ অভিযানের ফলে কৃষকরা সরকারি জায়গায় হাট বসাতে পারবে এবং জনসাধারনের খুবই উপকার হবে। পর্যায়ক্রমে উপজেলার বেদখল হওয়া  সকল সরকারি জায়গা উদ্ধার করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.