বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে নিতে হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








