কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ সময় কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা, স্বচ্ছতা ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সঠিক তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও নির্ভুল ও কার্যকর হবে এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








